অনুবাদ

১। "ঝুঁকি না নিলে লাভ হয় না" - এর ইংরেজি কী হবে?

(ক) Make hay while the sun shines

(খ) To make a mountain of a molehill

(গ) Nothing venture, nothing have

(ঘ) Nothing succeeds like success

**উত্তর: (গ) Nothing venture, nothing have**

বিস্তারিত ব্যাখ্যা:

ক → ঝোপ বুঝে কোপ মারা

খ → তিলকে তাল করা

ঘ → জলেই জল বাঁধে

২। "Rob Peter to pay Paul" - এর ভাবানুবাদ কী হবে?

(ক) ঘোড়ার আগে গাড়ি

(খ) অবলার মুখই বল

(গ) নেপোয় মারে দই

(ঘ) জুতো মেরে গরু দান

**উত্তর: (ঘ) জুতো মেরে গরু দান**

বিস্তারিত ব্যাখ্যা:

To put the cart before the horse → ঘোড়ার আগে গাড়ি

Arthur could not tame a woman's tongue → অবলার মুখই বল

One beats the bush, another catches the bird → নেপোয় মারে দই


৩। "সবুরে মেওয়া ফলে" - এর ইংরেজি কী হবে?

(ক) All things come to him who waits

(খ) Time cures more than the doctor

(গ) The very ruins of greatness are great

(ঘ) All's well that ends well

**উত্তর: (ক) All things come to him who waits**

বিস্তারিত ব্যাখ্যা:

খ → সময়েই ক্ষত শুকোয়

গ → মরা হাতি লাখ টাকা দাম

ঘ → সব ভালো, যার শেষ ভালো

৪। "Run with the hare and hunt with the hounds" - এর ভাবানুবাদ কী হবে?

(ক) চোরে চোরে মাসতুতো ভাই

(খ) ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি

(গ) চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে

(ঘ) চোর না শুনে ধর্মের কাহিনী

**উত্তর: (গ) চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে**

বিস্তারিত ব্যাখ্যা:

ক → Birds of a feather flock together

খ → A guilty conscience needs no accuser

ঘ → The devil would not listen to the scripture

৫। "A golden key can open any door" - এর ভাবানুবাদ কী হবে?

(ক) কষ্ট না করলে কেষ্ট মেলে না

(খ) টাকায় বাঘের দুধ মেলে

(গ) যত গর্জে তত বর্ষে না

(ঘ) মানিকের খানিক ভালো

**উত্তর: (খ) টাকায় বাঘের দুধ মেলে**

বিস্তারিত ব্যাখ্যা:

ক → No pains, no gains

গ → A barking dog seldom bites

ঘ → Brevity is the soul of wit

৬। "When the cat is away the mice will play" - এর ভাবানুবাদ কী হবে?

(ক) বিপর্যয় অভিশাপ নয়, আশীর্বাদ

(খ) ভয় করলে ভয় আপনি এসে পড়ে

(গ) বিপদ আসবার আগেই সাবধান হওয়া ভালো

(ঘ) বামুন গেল ঘর তো লাঙল তুলে ধর

**উত্তর: (ঘ) বামুন গেল ঘর তো লাঙল তুলে ধর**

বিস্তারিত ব্যাখ্যা:

ক → Sweet are the uses of adversity

খ → Harm watch, harm catch

গ → Prevention is better than cure


পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
মন্তব্য নেই
মন্তব্য যোগ করুন
comment url

কুকিজ সম্মতি

এই ওয়েবসাইটটি আপনাকে একটি ভালো ব্রাউজিং অভিজ্ঞতা দিতে কুকিজ ব্যবহার করে। আমাদের ওয়েবসাইট ব্যবহার করে, আপনি কি কুকিজ ব্যবহারে সম্মত আছেন?

আরও জানুন