উপসর্গ ও অনুসর্গ MCQ প্রশ্ন ও উত্তর | বাংলা ব্যাকরণ গুরুত্বপূর্ণ প্রশ্ন
বাংলা ব্যাকরণ: উপসর্গ ও অনুসর্গ MCQ | বিস্তারিত ব্যাখ্যাসহ
বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে উপসর্গ ও অনুসর্গ অন্যতম। বিভিন্ন চাকরির পরীক্ষা, বিসিএস, ব্যাংক নিয়োগ, শিক্ষক নিবন্ধন এবং SSC-HSC পরীক্ষায় এ অধ্যায় থেকে নিয়মিত প্রশ্ন আসে। নিচে উপসর্গ ও অনুসর্গ বিষয়ক গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
১। নিচের কোন শব্দে উপসর্গ ‘আ‘ বিপরীত অর্থ প্রদান করেছে ?
(ক) আগমন
(খ) আঁকাড়া
(গ) আগাছা
(ঘ) আমরণ
উত্তর: (ক) আগমন
বিস্তারিত ব্যাখ্যা:
বাংলা ভাষার শব্দ গঠনের অন্যতম প্রধান উপায় হলো উপসর্গ ।
এখানে সংস্কৃত ‘আ’’ উপসর্গে গঠিত শব্দ ‘আগমন’ গমনের বিপরীত অর্থ প্রদান করেছে ।
তৎসম বা সংস্কৃত উপসর্গের সংখ্যা ২০ টি ।
আঁকাড়া ( বাংলা উপসর্গ) ও আগাছা ( বাংলা উপসর্গ ) শব্দে ‘আ’ উপসর্গটি যথাক্রমে অভাব ও কাজে বা নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে ।
অন্যদিকে আমরণ ( তৎসম উপসর্গ ) শব্দে ‘আ’ উপসর্গ পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়েছে ।
২। ‘পরীক্ষা’ শব্দে ‘পরি’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) বিশেষ রূপ
(খ) সম্যক রূপ
(গ) শেষ
(ঘ) চতুর্দিক
উত্তর: (খ) সম্যক রূপ
বিস্তারিত ব্যাখ্যা:
‘পরীক্ষা ‘ শব্দে ‘পরি’ উপসর্গটি ‘সম্যক রূপে ‘ অর্থে ব্যবহৃত হয়েছে ।
‘পরি’ একটি তৎসম উপসর্গ । এটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় । যেমন-
বিশেষ রূপ : পরিপক্ক , পরিপূর্ণ , পরিবর্তন ।
শেষ : পরিশেষ ।
চতুর্দিক : পরিভ্রমণ , পরিমন্ডল ।
তৎসম উপসর্গের সংখ্যা ২০ টি ।
৩। নিচের কোন শব্দে ফারসি উপসর্গে নেই ?
(ক) নাচার
(খ) বেকসুর
(গ) লাখেরাজ
(ঘ) বকলম
উত্তর: (গ) লাখেরাজ
বিস্তারিত ব্যাখ্যা:
‘লাখেরাজ ‘শব্দের ‘লা’ উপসর্গটি ‘না’ অর্থে ব্যবহৃত হয়েছে । এরূপ – লাজওয়াব, লাওয়ারিশ, লাপাত্তা ইত্যাদি ।
‘লা’ আরবি উপসর্গ । এরূপ – আম , খাস , লা , গর ইত্যাদি ।
অন্যদিকে , নাচার ( না অর্থে ) , বেকসুর ( না অর্থে ) , ও বকলম ( সহিত অর্থে ) শব্দে না , বে , ব হলো ফারসি উপসর্গ ।
কিছু ফারসি উপসর্গ হলো – কার, রে , না , নিম , ফি , বদ , বে , ব , কম ইত্যাদি ।
৪। নিচের কোনটি বাংলা উপসর্গ নয় ?
(ক) ভর
(খ) পাতি
(গ) অপ
(ঘ) অজ
উত্তর:(গ) অপ
বিস্তারিত ব্যাখ্যা:
‘অপ ‘ একটি তৎসম উপসর্গ ।
তৎসম উপসর্গের সংখ্যা ২০ টি । যেমন- প্র , পরা , অপ , সম ,দুর , নির ইত্যাদি ।
অন্যদিকে , ভর , পাতি , অজ হলো বাংলা উপসর্গের উদাহরণ ।
বাংলা উপসর্গের সংখ্যা ২১ টি ।
৫। নিচের কোন শব্দে ‘আতিশয্য ‘অর্থে উপসর্গ ব্যবহৃত হয়নি ?
(ক) পরাকাষ্ঠা
(খ) পরাক্রান্ত
(গ) পরাভব
(ঘ) পরায়ণ
উত্তর: (গ) পরাভব
বিস্তারিত ব্যাখ্যা:
তৎসম ‘পরা’ উপসর্গযোগে গঠিত ‘পরাভব’ শব্দে ‘পরা’ বিপরীত অর্থ প্রকাশ করে । এরূপ -পরাজয় ।
অন্যদিকে পরাকাষ্ঠা , পরাক্রান্ত ও পরায়ণ শব্দে ‘পরা ‘ আতিশয্য প্রকাশ করেছে ।
তৎসম উপসর্গের সংখ্যা ২০ টি ।
যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে ।
৬। নিচের কোনটি ফারসি অনুসর্গ ?
(ক) অভিমুখে
(খ) ছাড়া
(গ) বদলে
(ঘ) কর্তৃক
উত্তর:(গ) বদলে
বিস্তারিত ব্যাখ্যা:
যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে , সেসব শব্দকে অনুসর্গ বলে ।
‘বদলে’ একটি ফারসি অনুসর্গ । এরূপ – দরুন , বনাম ।
অভিমুখে , কর্তৃক সংস্কৃত অনুসর্গের উদাহরণ । এরূপ – অপেক্ষা , উপরে , দিকে , জন্য ইত্যাদি ।
‘ছাড়া’একটি বিবর্তিত ( তদ্ভব ) অনুসর্গ । এরূপ -আগে , কাছে , তরে , পানে , পাশে , বই , ভেতর , মাঝে , সাথে , সামনে ইত্যাদি ।
সাধারণত অনুসর্গ দুপ্রকার । যথা : নাম বা বিশেষ্য বা সাধারণ অনুসর্গ ও ক্রিয়াজাত অনুসর্গ ।
নাম অনুসর্গ ঐতিহাসিক উৎস অনুসারে তিন প্রকার । যথা-
সংস্কৃত অনুসর্গ
বিবর্তিত ( তদ্ভব ) অনুসর্গ
ফারসি অনুসর্গ
৭। নিচের কোনটি বিভক্তিহীন অনুসর্গ ?
(ক) বাইরে
(খ) বিনা
(গ) ওপরে
(ঘ) পাশে
উত্তর: (খ) বিনা
বিস্তারিত ব্যাখ্যা:
যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে সেসব শব্দকে অনুসর্গ বলে ।
অপেক্ষা , বিনা , কর্তৃক , ছাড়া , পর্যন্ত , ব্যতীত ( বিভক্তিহীন ) ।
বাইরে , ওপরে , পাশে , কারণে , ভেতরে , সাথে , মধ্যে ( বিভক্তিযুক্ত ) ।
৮। বাংলা ভাষায় অনুসর্গ মূলত কী ?
(ক) বিশেষণ
(খ) অব্যয়
(গ) ক্রিয়া বিশেষণ
(ঘ) সর্বনাম
উত্তর: (খ) অব্যয়
বিস্তারিত ব্যাখ্যা:
বাংলা ভাষায় অনুসর্গ সাধারণত অব্যয় হিসেবে ব্যবহৃত ।
বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে , আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যে অর্থ প্রকাশে সাহায্য করে ,
৯। ‘আড়কাঠি ‘ শব্দে ‘আড়’ উপসর্গটি কী অর্থে প্রয়োগ হয়েছে ?
(ক) বক্র
(খ) আধা
(গ) প্রায়
(ঘ) বিশিষ্ট
উত্তর: (ঘ) বিশিষ্ট
১০। নিচের কোনটি তৎসম উপসর্গ নয় ?
(ক) অপ
(খ) অব
(গ) উৎ
(ঘ) ঊন
উত্তর:(ঘ) ঊন
বিস্তারিত ব্যাখ্যা:
‘ঊন’ একটি বাংলা উপসর্গ । এরূপ- অ , অঘা , অনা , ইতি , পাতি ইত্যাদি ।
বাংলা উপসর্গের সংখ্যা ২১ টি
সেগুলোকে অনুসর্গ বলে । যেমন – দুঃখ বিনা সুখ লাভ হয় কী সহীতে ? ( প্রাতিপদিকের পরে ) ।
যে পদ বিশেষ্য , সর্বনাম ও ক্রিয়াপদের দোষ , গুণ , অবস্থা , সংখ্যা ও পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ